Logo

ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রেমিক-প্রেমিকা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৫ অক্টোবর, ২০২৬, ২২:১১
ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রেমিক-প্রেমিকা
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুজন নিহত হয়েছেন। তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলো মিথিলা। পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করে। অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD