Logo

সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

profile picture
উপজেলা প্রতিনিধি
সখিপুর, টাঙ্গাইল
১৫ অক্টোবর, ২০২৬, ২১:২১
সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) এবং দাড়িয়াপাকা গ্রামের আবদুর রহমানের ছেলে মজিবুর রহমান (৪৫)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কিশোরীটি বড়চওনা বাজারে আমিন সরকার পরিচালিত একটি একাডেমিতে বাউল গান শিখতে নিয়মিত যাতায়াত করত। এ সময় যাতায়াতের পথে অভিযুক্ত ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে ফুসলিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি রিসোর্টে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সখীপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD