নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
বিজ্ঞাপন
গত বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর একই এলাকার বাসিন্দা।
মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন। এ সময় তিনি বৃদ্ধাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন দুপুরে বৃদ্ধা নিজের ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভুক্তভোগীর ছেলের ভাষ্য, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’








