Logo

গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে শিক্ষক গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৩ অক্টোবর, ২০২৬, ১৩:৫৯
গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের এক গৃহবধূকে ধর্ষণ এবং তাঁর আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে এসআরবি-১৪। সোমবার সন্ধ্যায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআরবি এবং এজাহারের বিবরণে জানা গেছে, ওই গৃহবধূর মেয়ে একটি মাদরাসায় পড়াশোনা করছে। সেই সুবাদে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট বিকেলে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান। এসময় ওই গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সাথে তিনি কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার পর এসআরবি-১৪-এর সিপিসি-৩ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত খাইরুল ইসলামের অবস্থান শনাক্ত করে। পরে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD