Logo

১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৯ অক্টোবর, ২০২৬, ১৯:১৭
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নগরের রাজপাড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন আবুল কালাম। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করে রাজপাড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে আরএমপি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD