Logo

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১২:২৭
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে মোছাদ্দেক হোসেন বাবলু ঢাকার বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশের সদস্যরা তাকে আটক করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশকে জানানো হলে একটি দল ঢাকায় গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। এরপর সড়কপথে তাকে রংপুরে নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এসব মামলা করা হয়।

বিজ্ঞাপন

মামলাগুলোর মধ্যে একটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বাকি দুটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরবর্তী আইনি কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD