Logo

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১২:২৪
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের তথ্য পায় পুলিশ। পরে রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই সিলেটে দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

তিনি আরও জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার মেয়ের বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি। তবে তিনি কত দিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও অন্যান্য অভিযোগ যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD