Logo

মিরপুরে বিশেষ অভিযান পুলিশের, আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৮:২৭
মিরপুরে বিশেষ অভিযান পুলিশের, আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) মিরপুর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার পাঁচজনের পরিচয় তুলে ধরে বলা হয়, তারা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন (২২), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ সাইফুল ইসলাম (৫২), মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৫০), মিরপুর মডেল থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম (৪৫) এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ (২৬)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন মো. সুমন (২৮), মেহেদী হাসান রাতুল (২২), রমজান (২৭), মো. মিঠু (৩৩), মো. মিরাজ হোসেন (৩৭), ফাহাদ বিন অনিক (২২), মো. মুন্না (২০), মো. হাফিজুর রহমান (২৬), মো. শামসুল হক ছামির (২২), মো. সোহেল (৩১), মো. রুবেল (২৬), সাইদুর ইসলাম নিরব (২০), মো. রিয়াজ ইসলাম (৩০), মো. পলাশ মিয়া (২৫), মো. মিরাজ হোসেন (২২), আল ইমরান মাহমুদ (২৫), মো. ওহাব দেওয়ান (২০), আরিফ শেখ (৪০), আবু তালিব (২৮), মো. আশরাফুল ইসলাম (৪০), পার্থিব দাস (২২), তারেক আলী জলিল (৪৭), মো. রাজিব পণ্ডিত (৩৬), মো. মাইনুল ইসলাম (৫২), মো. মামুন মল্লিক (২৪), কাউসার আহম্মেদ (২৭), মো. আকরাম হোসেন হাদী (২৪), মো. রাজিব হাওলাদার (২৪), মো. শাওন (২৩), মো. আশিক (৩২), মো. শাহিদুল ইসলাম (৩৭), ইউসরান কল্প (২০), মো. মকবুল হোসেন (২২), মো. শরীফুল ইসলাম (২৫), মো. শরীফ (২২), নয়ন (৩৫), মো. নাজিম (৩০), মো. আহনাফ আরাবি আকাশ (২৮) এবং মো. সায়েম (১৯)।

বিজ্ঞাপন

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD