আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

নাশকতাসহ একাধিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (হিরু) আমাদের কাছে আছেন।“
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নজরুল ইসলাম হিরু মুক্তিযোদ্ধা এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।








