একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো ভাই-বোন। মাত্র এক বছর ১০ মাস বয়সী শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটির সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, শিশু দুটি একই দিনে জন্মেছিল, আবার একই দিনেই তাদের মৃত্যু হলো।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর শিশু দুটি একসঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধারের পর মৃত্যুর বিষয়টি সামনে আসে।
বিজ্ঞাপন
একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় সমসপাড়া গ্রামজুড়েও শোকের আবহ বিরাজ করছে।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। তিনি ছোট শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান। বিশেষ করে সাঁতার না জানা শিশুদের সব সময় চোখে চোখে রাখার পরামর্শ দেন তিনি।








