কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নেভাতে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছিল। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে এলেও এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।








