গাজীপুরে কারখানায় আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর কাজে মোট ৯টি ইউনিট অংশ নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানার ভেতরে থাকা কার্টন তৈরির কারখানায় আগুন লাগে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিজ্ঞাপন
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনে কারখানার ভেতরে থাকা কার্টন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।








