Logo

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৪
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় এ আগুন লাগে।

বিজ্ঞাপন

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট উদ্ধার ও নির্বাপণ কার্যক্রমে যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD