Logo

রূপপুরের প্রথম ইউনিটে গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন, অনুমোদনের অপেক্ষা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৫
রূপপুরের প্রথম ইউনিটে গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন, অনুমোদনের অপেক্ষা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র | ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদন শুরুর (পাওয়ার স্টার্ট-আপ) লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি সি পর্যায়ে প্রবেশ করবে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। ইউনিট-১ এর বি-২ ধাপের ফিজিক্স টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে। এরইমধ‍্যে পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল এক বৈঠকে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়ের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলেই সি পর্যায়ে প্রবেশ করে বিদ্যুৎ উৎপাদন শুরুর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

জাহেদুল হাসান বলেন, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রক্রিয়ার সফল অগ্রগতির সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে বৃদ্ধি করা হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ২৫ অক্টোবর রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পাওয়ার স্টার্ট-আপ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ কার্যক্রম নির্ভর করছে নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর।

বিজ্ঞাপন

প্রকল্পসংশ্লিষ্টরা আশা করছেন, বিদ্যুৎ উৎপাদন ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। চলতি বছরের শেষ দিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা করা হচ্ছে। তবে প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করে পরবর্তী ধাপে উত্তরণের ওপরই বিষয়টি নির্ভর করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD