Logo

খুলনায় জুট মিলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
২৩ অক্টোবর, ২০২৬, ২১:৩০
খুলনায় জুট মিলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

খুলনার খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিলে চোর সন্দেহে সম্রাট ঢালী (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের পরিবারের দাবি, সম্রাটের মাথায় সমস্যা ছিল।

নিহত সম্রাট ঢালী খুলনার দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার সংলগ্ন এলাকার কানাই ঢালীর ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সম্রাটসহ তিনজন মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিলের ভেতরে প্রবেশ করেন। এ সময় চুরির সন্দেহে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা অপর দুজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা একটি ভিডিওতে সম্রাটকে মিলে তামা চুরির উদ্দেশ্যে প্রবেশের কথা স্বীকার করতে দেখা যায় বলে জানা গেছে। খুলনার ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ি জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD