Logo

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার স্লোগান, বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
২৩ অক্টোবর, ২০২৬, ২২:১৮
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার স্লোগান, বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি ঘিরে বরগুনার বামনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে সংগঠনটির এক নেতাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিলে অংশ নিয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে তারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

মিছিলের খবর পেয়ে বামনা থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় ধাওয়া করে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD