ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সে থাকা তিন যাত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বিজ্ঞাপন








