Logo

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২২ অক্টোবর, ২০২৬, ২১:২৫
মায়ের মৃত্যুর ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের মৃত্যুর শোকের মধ্যে মারা গেছেন তাঁর বড় ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)। মায়ের মৃত্যুর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে একই মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পাশাপাশি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। হৃদয়বিদারক এ ঘটনায় বারোকোনা গ্রামজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক সৈয়দ আবুল মাহমুদের (চাঁদ) স্ত্রী সৈয়দা মাজেদা খাতুন (৭৫) এবং তাঁর বড় ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারোকোনা গ্রামে নিজ বাসভবনে মারা যান সৈয়দা মাজেদা খাতুন। মায়ের মৃত্যুর পর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে সৈয়দ মেজবাউর। রাত ১১টার দিকে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারোকোনা গ্রামের রজব আলী বলেন, ‌‘মা সৈয়দা মাজেদা খাতুনের মৃত্যু খবর শুনে বড় ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন শোকে মাতম করছিলেন। বিকেল থেকে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন। রাতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD