Logo

পূজা দেখতে আসা মানুষের জন্য সরফরাজের ব্যতিক্রমী আয়োজন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২২ অক্টোবর, ২০২৬, ২০:৩৩
পূজা দেখতে আসা মানুষের জন্য সরফরাজের ব্যতিক্রমী আয়োজন
ছবি প্রতিনিধি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা দেখতে আসা হাজারো দর্শনার্থীর মাঝে প্রায় ২০ হাজার বোতল মিনারেল পানি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফুর ব্যক্তিগত উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পূজার আনন্দ-উৎসবে শামিল হতে বিভিন্ন স্থান থেকে শ্রীমঙ্গলে আসেন অসংখ্য মানুষ। মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন এবং উৎসবের আনন্দ উপভোগ করতে গিয়ে অনেক দর্শনার্থী দীর্ঘ সময় বাইরে অবস্থান করেন। এতে ক্লান্তি ও তৃষ্ণা দেখা দিলে তাঁদের কিছুটা স্বস্তি দিতে পানি বিতরণের উদ্যোগ নেন সরফরাজ আহমেদ সরফু।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আয়োজকদের উদ্যোগে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রায় ২০ হাজার বোতল মিনারেল পানি। উৎসবের ব্যস্ততার মধ্যে তৃষ্ণা নিবারণের পাশাপাশি এ উদ্যোগ দর্শনার্থীদের জন্য স্বস্তি ও প্রশান্তি বয়ে আনে।

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নেওয়া এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। উৎসবের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এ আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD