Logo

দুর্গোৎসবে সাঁতার প্রতিযোগিতায় আনসার-ভিডিপির দুই সদস্যের সাফল্য

profile picture
জেলা প্রতিনিধি
২২ অক্টোবর, ২০২৬, ১৯:৫০
দুর্গোৎসবে সাঁতার প্রতিযোগিতায় আনসার-ভিডিপির দুই সদস্যের সাফল্য
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য। বরিশাল মহানগরীর চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দিরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছেন তাঁরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে আমজাদ অ্যান্ড সন্স জুয়েলার্স। এতে অন্যান্য প্রতিযোগীর সঙ্গে অংশ নেন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপির সদস্য মো. রাকিব ও মো. আল-আমিন। প্রতিযোগিতায় মো. রাকিব প্রথম এবং মো. আল-আমিন তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার। এ সময় তিনি দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে দুই সদস্যের এমন সাফল্যের প্রশংসা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD