Logo

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা সাজ্জাদ

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
৮ অক্টোবর, ২০২৬, ২২:১২
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা সাজ্জাদ
ছবি প্রতিনিধি।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষ বিদায়ে অংশ নিলেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল আনাম সাজ্জাদ।

বিজ্ঞাপন

মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ার সাজ্জাদুল আনামের পিতা ও প্রবীণ সাংবাদিক সদরুল আনাম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (অক্টোবর) ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাজনৈতিক মামলায় জেলা কারাগারে থাকা সাজ্জাদ বাবার মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তি পান। বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত সাজ্জাদ। বাবার শেষ বিদায়ে সন্তানের এই উপস্থিতিতে স্বজনদের মাঝে নেমে আসে শোকের আবহ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD