Logo

মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হলেন মাহমুদুল হাসান

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগতি, লক্ষ্মীপুর
৮ অক্টোবর, ২০২৬, ২০:২৬
মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হলেন মাহমুদুল হাসান
ছবি: সংগৃহীত

মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে লক্ষ্মীপুরের রামগতির শিশু শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান। দুই বছরের নিয়মিত অধ্যবসায়, পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করার গৌরব অর্জন করেছে সে।

বিজ্ঞাপন

মাহমুদুল হাসান রামগতি পৌরসভার চর সেকান্দর এলাকার পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মো. কবির হোসেন। বর্তমানে সে রামগতি পৌরসভার নূরে মদিনা আল-ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ছোট বয়স থেকেই কোরআন শিক্ষার প্রতি মাহমুদুল হাসানের আগ্রহ ছিল। নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করে সে অল্প সময়ের মধ্যেই হিফজের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করে।

মাত্র দুই বছরের প্রচেষ্টায় পুরো কোরআন হিফজ সম্পন্ন করায় পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই অর্জন ধর্মীয় শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD