এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ডিপি ওয়ার্ল্ডসহ দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত বন্দর ভবনসংলগ্ন বোনানজা পোর্ট রেস্টুরেন্ট গেট এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিন ড্রাইভার (প্রথম শ্রেণি) ইব্রাহিম খোকন, সমন্বয়ক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, তপন দত্ত, তসলিম হোসেন সেলিম, আব্দুল্লাহ আল মামুন ও আল কাদেরী জয় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে তা বন্দরের স্বার্থের পাশাপাশি শ্রমিকদের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করার দাবি জানান তারা।
সংগঠনের সমন্বয়ক হুমায়ুন কবির আগামী ১১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ১২ অক্টোবর বেলা ১১টায় অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। ওই অনশন কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান হুমায়ুন কবির।
পরে বন্দর ভবনসংলগ্ন বোনানজা পোর্ট রেস্টুরেন্ট গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিমতলা বিশ্বরোড ঘুরে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।








