Logo

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২১ নভেম্বর, ২০২৬, ১৫:৪২
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর
ছবি: সংগৃহীত

কুমিল্লার আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হবে। বয়সের পার্থক্যের কারণে দুই আদালতে চলবে মামলার কার্যক্রম।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। এ কারণে তাদের বিচার হবে পৃথক দুটি আদালতে।

পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।

উল্লেখ্য , গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে তার কাছে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। এই হত্যাকাণ্ডে চারজন অংশ নেয় বলে জানায় পুলিশ। সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD