Logo

রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: রিমির জামিন, আয়াসের নাকচ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:৫৩
রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: রিমির জামিন, আয়াসের নাকচ
ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির সামনে দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মারজিয়া খন্দকার রিমিকে জামিন দিয়েছেন আদালত। তবে একই মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন খারিজ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মনির হোসেন সুমন। শুনানি শেষে তিনি জানান, নারী বিবেচনায় আদালত মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেছেন। তবে আল নুর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

যেভাবে ঘটেছিল প্রতিকৃতি মোছার ঘটনা

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টা করেন আল নুর মোহাম্মদ আয়াসসহ একদল তরুণ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার দিনই শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন। এতে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়।

দেয়ালে আঁকা হয়েছিল ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি

বিজ্ঞাপন

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরবর্তী সময়ে ফুটপাতসংলগ্ন দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

তাদের মধ্যে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসব প্রতিকৃতি আঁকার বিষয়টি নিয়ে ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি প্রতিকৃতিগুলো মুছে ফেলতে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় রিমি জামিন পেলেও আয়াসের জামিন আবেদন নাকচ হওয়ায় তার কারামুক্তি আপাতত হচ্ছে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD