Logo

হত্যা মামলায় সাবেক মেয়র সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৮:৩৬
হত্যা মামলায় সাবেক মেয়র সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও তাঁদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদ্‌ঘাটন এবং আসামির আশ্রয়দাতাদের বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান অবস্থান, তাঁদের সম্ভাব্য আস্তানা এবং কোথায় তাঁরা সভা ও বৈঠক করছেন, সেসব বিষয়েও তথ্য সংগ্রহের কথা আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুনানির জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়েছিল কিশোর আবদুল মোতালিব। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বর আসামি হিসেবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD