Logo

মৌলভীবাজারে সিএনজি চালক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৮ নভেম্বর, ২০২৬, ১৪:০৩
মৌলভীবাজারে সিএনজি চালক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৮ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১৮ নভেম্বর) রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সামশাদ বেগম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাজুল ইসলাম, নুর উদ্দিন, হরমুজ মিয়া, টিপু আহমেদ এবং পলাতক বশির মিয়া ও খুরশেদ মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোছাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। দীর্ঘদিন বিচারাধীন থাকার পর বুধবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD