অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল, ৪ আসামির মধ্যে ২ জন কিশোর

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনকে আসামি করা হয়েছে। তদন্তে মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠে এসেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগপত্রে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে। পুলিশের তদন্ত অনুযায়ী, চারজনের মধ্যে হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিল। তবে সিয়াম ছাড়া বাকি তিনজন সরাসরি হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্তের বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে তুহিন অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার একটি নির্জন বনাঞ্চলে যায়। সেখানে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে সে বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
বিজ্ঞাপন
পুলিশের অভিযোগ, একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।
অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুহিন ও দুই কিশোর তার ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছিল। তার সম্পৃক্ততা যাচাই করতে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হয় বলে তদন্তের বিবরণে উল্লেখ রয়েছে। শেষ পর্যন্ত চারজনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।








