Logo

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৯ অক্টোবর, ২০২৬, ১৮:৩১
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহরিয়ার।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কাজের সুবাদে তিনি সেখানেই বসবাস করতেন। এই সুযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজেদের বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা এবাদত মীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।

মামলায় আসামির বক্তব্য এবং সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, আসামি তার নিজ মেয়েকে ধর্ষণ করেছে এবং স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD