Logo

শিবচরে মা ইলিশ শিকারে ১০ জেলের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
১৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩৯
শিবচরে মা ইলিশ শিকারে ১০ জেলের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি নদীর তীরে কাশবনসংলগ্ন একটি অস্থায়ী ইলিশের হাটের দোকান ভেঙে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত শিবচর অংশের পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে বন্দোরখোলা ইউনিয়নের কাজীরসুরা এলাকায় পদ্মা নদীর তীরবর্তী কাশবনসংলগ্ন অস্থায়ী ইলিশের হাটের একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জব্দ করা প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দীন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মা ইলিশের প্রজনন রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD