টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫)।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) ভোরে হাওরে অবস্থানরত একটি নৌকায় এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবরে গৌরনদীতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
মনিরুজ্জামান মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গৌরনদী পৌর শাখার সাবেক সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে টাঙ্গুয়ার হাওরে নৌকায় বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। পরে দ্রুত তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার মুঠোফোনে জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রায় ৩০ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। তাঁদের সঙ্গে ছিলেন মনিরুজ্জামানও।
তিনি আরও জানান, মনিরুজ্জামানের মরদেহ নিয়ে তাঁরা গৌরনদীর উদ্দেশে যাত্রা করেছেন। সবকিছু ঠিক থাকলে বুধবার রাত ১০টার মধ্যে বাড়িতে পৌঁছানোর আশা করছেন তাঁরা।
বিজ্ঞাপন
মনিরুজ্জামানের বোনজামাই ও ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা জানান, বুধবার রাত ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে শোকের আবহ তৈরি হয়। পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। স্থানীয়দের কাছে পরিচিত মনিরুজ্জামানের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন তাঁর পরিচিতজনেরা।








