Logo

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা দ্রুত কর আদায়ের আদেশ স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৫:২৯
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা দ্রুত কর আদায়ের আদেশ স্থগিত
ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দ্রুত কর আদায়ের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে আপাতত ওই কর পরিশোধ করতে হচ্ছে না প্রতিষ্ঠানটিকে।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ-সংক্রান্ত রুল খারিজ করে আদালত ওই সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে ২০২৪ সালের ৪ আগস্ট রায় দিয়েছিলেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। তবে একই বছরের ২৯ আগস্ট ওই রায় প্রত্যাহার করে নেন বেঞ্চটি।

বিজ্ঞাপন

রায় প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়, ওই বেঞ্চের দ্বিতীয় বিচারপতি একসময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মামলা পরিচালনা করেছিলেন। এ কারণে রায়টি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হতে পারে।

পরে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে করা দুটি রিটের শুনানি হয়। এসব করবর্ষের দাবিকে কেন্দ্র করেই ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করেছিল প্রতিষ্ঠানটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD