কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ২২ মে ধানমন্ডির ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কার্যক্রম পরিচালনার জন্য তারা অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যেই রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশি আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৩ মে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।








