মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার ফরাজীকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শিশুর নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এ জন্য শিশুটির মা-বাবা তাকে নিয়ে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন।
দুপুর সোয়া ২টার দিকে ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে দ্রুতগতিতে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল তাদের রিকশায় ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মোটরসাইকেলসহ চালককে আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জামাল সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








