Logo

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

profile picture
জেলা প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে সেগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকারও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD