Logo

ইরানে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই: আইজেনকোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:১৮
ইরানে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই: আইজেনকোট
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তাঁর মতে, ইরান ইসরায়েলের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হলেও বর্তমানে এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক হস্তক্ষেপ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেরুজালেমের পার্লামেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ‘ইরানি হুমকি ইসরায়েল রাষ্ট্রের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুতর হুমকি, তবে এই মুহূর্তে আমি ইসরায়েল রাষ্ট্রের জন্য এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার কারণে সরকার গঠনের আগেই হস্তক্ষেপ করা প্রয়োজন।’

সূত্র: মিডল ইস্ট আই

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD