ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তাঁর মতে, ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ ইতিবাচক হলেও তা যথেষ্ট নয়। এ জন্য ডেমোক্রেটিক পার্টিকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের বিল আনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মামদানি। তবে তিনি মনে করেন, শুধু বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। তিনি জানিয়েছেন, নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর প্রথম ১০০ দিনের মধ্যেই ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল উত্থাপন করবেন।
দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য বসতি স্থাপনকারীদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি ও সামরিক সহায়তা পুনর্বিবেচনা করার জন্য ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমবর্ধমান দাবির মধ্যেই মেয়র মামদানি এই জোরালো অবস্থান নিলেন।
সূত্র: মিডলইস্ট মনিটর
বিজ্ঞাপন








