Logo

ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৯:৪৯
ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। ক্ষমতা, সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তর নিয়ে দেওয়া তার এ পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি শেয়ার করেন নুসরাত খান। উদ্ধৃতিটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টটির বাংলা অর্থ দাঁড়ায়, ‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা মূলত সেটিই।’

উদ্ধৃতিটিতে ক্ষমতার প্রকৃত অর্থ এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে এর ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

তবে পোস্টটি দিয়ে নুসরাত খান নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঘটনা বা ইশরাক হোসেনের পদত্যাগ সম্পর্কে বার্তা দিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি। ফলে পোস্টটির পেছনে তার সুনির্দিষ্ট বক্তব্য বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD