Logo

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, সুপারভাইজার নিহত

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
২৯ অক্টোবর, ২০২৬, ২০:৩০
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, সুপারভাইজার নিহত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার কালু বেপারী কান্দি এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস কালু বেপারী কান্দি এলাকায় যাত্রী ওঠানোর জন্য সড়কে থামে। এ সময় পেছন থেকে আসা পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও সাত যাত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ দিতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD