Logo

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, আহত কয়েকজন

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
২৯ অক্টোবর, ২০২৬, ১৬:৪৬
মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, আহত কয়েকজন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রমের প্রায় ১০ মিনিট পর মহেড়া স্টেশনে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। বিকট শব্দ ও কালো ধোঁয়ায় স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শী শহীদুর রহমান জানান, দুর্ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় স্টেশন এলাকা ছেয়ে যায়।

বিজ্ঞাপন

মহেড়া স্টেশনের স্টেশনমাস্টার রাকিবুল হাসান জানান, লাইনচ্যুত দুটি বগি রেখে ট্রেনের বাকি অংশ চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD