Logo

সিরাজদিখানে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫৩
সিরাজদিখানে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা ও মেয়ের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে গোলাপ হোসেন গুরুতর আহত হয়েছেন এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে তওবা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। নিহত তওবার বাবা গোলাপ হোসেনের স্থায়ী বাড়ি রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, তওবার দাদা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করেন। বুধবার বিকেলে দাদার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে তওবা ও তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। একই সময় শিশু তওবাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে পরিত্যক্ত জমিতে ফেলে রাখে। গুরুতর আহত গোলাপ হোসেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD