পঞ্চগড়ে ১৫ ডিগ্রির ঘরে থাকার দুই দিন পর বাড়ল তাপমাত্রা

টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।
বিজ্ঞাপন
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫ দশমিক ৭ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বাড়লেও পঞ্চগড়ের ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকছে। অন্যদিকে, দিনের বেলায় রোদের তাপে গরম অনুভূত হচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় ভিন্নতা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, বুধবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮২ শতাংশ।








