Logo

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় চারজনের ফাঁসি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ অক্টোবর, ২০২৬, ১৫:২০
শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় চারজনের ফাঁসি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগম হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত শাবানার সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মামলার অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান অমৃতকরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালতে বিচারকার্য চলাকালে মামলার তিন আসামি মারা যান। এ ছাড়া সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত না হওয়ায় ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম ও নাজমুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD