Logo

বাকিতে চুল কাটতে রাজি না হওয়ায় সেলুন ব্যবসায়ীকে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৯ অক্টোবর, ২০২৬, ১৪:৫৬
বাকিতে চুল কাটতে রাজি না হওয়ায় সেলুন ব্যবসায়ীকে হত্যা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল না কাটাকে কেন্দ্র করে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ির জমিরদিয়া এলাকায় নোমান গেটসংলগ্ন নিহতের নিজস্ব সেলুনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া থানার ধোবাউয়া গ্রামের রঞ্জিত ঋষির ছেলে। তিনি জমিরদিয়া এলাকায় সেলুনের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাদ্দাম নিহত রবীন্দ্র ঋষির পূর্বপরিচিত ছিলেন। বাকিতে চুল কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সময় রবীন্দ্র ঋষি নিজের সেলুনে অবস্থান করছিলেন। এ সময় সাদ্দাম অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে তাঁর বুক, পিঠ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই রবীন্দ্র ঋষির মৃত্যু হয়।

খবর পেয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

বিজ্ঞাপন

অভিযানের ধারাবাহিকতায় একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD