Logo

বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
২৯ অক্টোবর, ২০২৬, ০৯:২২
বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
ছবি: সংগৃহীত

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও সাবেক উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে উল্লেখ করে শালিখা থানায় মামলা করা হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম সাবেক ওসি ও এসআইসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, বিপ্লব কুমার নাথ শালিখা থানার সাবেক ওসি এবং ইসমাইল হোসেন সাবেক এসআই। দুজনই এ মামলার এজাহারভুক্ত আসামি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD