দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
এর মধ্যে নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, রিমান্ড শুনানিতে অংশ নিতে বুধবার দুপুরে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী বলে পরিচিত।








