Logo

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
২৯ অক্টোবর, ২০২৬, ১৪:৪৪
বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা সড়কে দুলু বেপারীর রিকশার গ্যারেজের সামনে ইটের সলিং করা রাস্তা থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তার মেহেদী হাসান ঢলুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল গনির ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধ প্রতিরোধের মাধ্যমে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এ কার্যক্রমের লক্ষ্য।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD