Logo

সরকারের সমালোচনা করে গ্রেফতার হওয়া সেই সাথীর জামিন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৮ অক্টোবর, ২০২৬, ১৫:৫০
সরকারের সমালোচনা করে গ্রেফতার হওয়া সেই সাথীর জামিন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ মন্তব্য করার পর গ্রেপ্তার হওয়া নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাঁকে ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় জামিন দেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে আদালতের হাজতখানা থেকে তাঁকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

বিজ্ঞাপন

গত রবিবার দুপুর ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের দুটি ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD