Logo

সব সম্পদের বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত সেই শিক্ষক

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:৩৮
সব সম্পদের বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত সেই শিক্ষক
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১১ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।

আদালতে শুনানির সময় বিচারকের প্রশ্নের জবাবে অভিযুক্ত শিক্ষক সাগর জানান, তাঁর মাত্র ১২ শতাংশ জমি রয়েছে। এ সময় নিজের সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আকুতি জানান তিনি।

এ সময় বিবাদী পক্ষের আইনজীবী আনিসুর রহমান আপস করার বিষয়ে কথা বলতে চাইলে বিচারক তা কঠোরভাবে নাকচ করে দিয়ে জানান, তারা কখনো আপসের বিষয়ে কথা বলেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুনানিকালে বিচারক ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা ছিল কি না তা জানতে চান। বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিডিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল আদালতকে জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

এর আগে সিআইডির ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যাওয়ায় তার পিতৃত্ব শতভাগ নিশ্চিত হয়। সিআইডির এই নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ এবং পুলিশ কর্তৃক আদালতে দাখিল করা চূড়ান্ত চার্জশিটের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মামলাটিতে সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল কবীর রুবেল বলেন, রায় ঘোষণার আগে মামলার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বুধবার সম্পন্ন হয়েছে। আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের হয়ে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং মামলাটি প্রমাণ করতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে সব কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, এই মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মামলায় সর্বোচ্চ সাজা এই আসামি পাবে আমরা এই আশা করছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD