বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ থাকলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. মামুন মন্ডল (৩৮) ও মো. রকি (২৬) নামের অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. আল মোহাইমিনু মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি বগুড়ার কাহালু উপজেলার পাইকপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় ওই কিশোরী শিক্ষার্থী। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি মেহেদী, তার ভাই মো. মামুন মন্ডল এবং ভাগনে মো. রকিসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা লাবনী আক্তার বাদী হয়ে ২০২৫ সালের ৮ এপ্রিল কাহালু থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান বলেন, এ রায়ে বাদীপক্ষের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, সমাজে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিজ্ঞাপন








